মালদা

বার বার বাধা দেওয়া হলেও প্রয়োজনে আবার পাহাড়ে যাব, কেউ আটকাতে পারবে নাঃ দিলীপ ঘোষ

উত্তরবঙ্গে সফর সেরে কলকাতায় ফেরার পথে মালদা টাউন স্টেশনে এক সাংবাদিক সন্মেলনে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন,পাহাড় কারো নিজস্ব সম্পত্তি নয়। আবার পাহাড়ে যাব। রাজ্যের শাসকদল রাজ্যের প্রত্যেক জায়গায় আমাদের কর্মীদের আক্রমন করছে। বেছে বেছে কর্মীদের নামে মিথ্যে মামলা করছে। কংগ্রেস সিপিএমের কোন চিহ্ন নেই। বিজেপিকে টার্গেট করে পথ আটকাচ্ছে শাসকদল তৃণমূল। আমার ওপর আক্রমন করছে। তবে আমাকে আটকাতে পারবে না। প্রয়োজনে আমি আবার পাহাড়ে যাব। এতদিন পাহাড়ের মানুষের কথা ভাবেনি তারা। এখন আমাদের ওপর আক্রামন করছে এমনটাই অভিযোগ করেন তিনি।